ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার,২৩ জানুয়ারি,২০২৫ ইং

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেছেন,শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন,বর্তমান তরুন প্রজন্ম ও ছাত্র ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য-আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট,শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়, মিরপুর সেকশন ৭ বঙ্গবন্ধু বিদ্যানিকেতন,ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ ও মোহাম্মদপুর বছিলা হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,একটি সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা যখন দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে-সেই স্বাধীন
বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যেখানে কোন অপচেষ্টা অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না।

তিনি বলেন,গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার তাদের শাসনামলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের সেই শিক্ষাব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে কিছু মিথ্যে ইতিহাস আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করব- আওয়ামী স্বৈরাচার সরকারের তৈরি করা পাঠ্য পুস্তকের বিকৃত ইতিহাসগুলো ছাঁটাই করে অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে আমাদের সন্তানরা শিখতে পারে, বুঝতে পারে ও পড়তে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,হাজী মোঃ ইউসুফ,মাহাবুব আলম মন্টু,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য বছিলা উচ্চ বিদ্যালয় সভাপতি এম এস আহমাদ আলী,মহানগর সদস্য মোঃ নাসির উদ্দীন,সাজ্জাদ হোসেন,তাসলিমা রিতা, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মোকছেদুর রহমান আবির,মোঃপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহমেদ, প্রফেসর ড. অলিউল্লাহ,বছিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান, বছিলা নতুন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সানজিদা আক্তার চৌধুরী,মোঃপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড সাকিব সারোয়ার,মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ ওসমান গনী সেন্টু, পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজুসহ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক

আপডেট টাইম : ০৮:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫