ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

প্রয়াত হলেন ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-সিল

বিনোদন ডেস্কঃ দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী লি জু-সিল আর নেই। জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‌‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

কোরিয়ান পত্রিকা দ্য চোসুন ইলবো জানিয়েছে, লি রবিবার দক্ষিণ কোরিয়ার উইজিয়ংবুরে তার পারিবারিক বাড়িতে মারা যান।

জানা গেছে, অভিনেত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া ৫ ফেব্রুয়ারি শিনচন সেভারেন্স হাসপাতালে অনুষ্ঠিত হবে।

পঞ্চাশের দশকে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন। সেসময় চিকিৎসকরা বলেছিলেন তিনি আর এক বছরেরও কম সময় বাঁচবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ১৩ বছর পর চিকিৎসকরা তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করেন। এরপর গেল গেল বছরের নভেম্বরে লি’র শরীরে আবার ক্যান্সার ধরা পড়ে। এর আগে থেকে নানা ধরনের অসুখে ভুগছিলেন তিনি। লি ‘স্কুইড গেম’ সিরিজে পার্ক মাল-সুন চরিত্রের জন্য ব্যাপক পরিচিত। এটি সিরিজটির প্রধান চরিত্র পুলিশ কর্মকর্তা হোওং জুন-হোর মায়ের চরিত্র। তিনি এর সিজন-২ এর প্রথম দুটি এপিসোডে উপস্থিত হয়েছেন। তৃতীয় এবং চূড়ান্ত সিজনেও তার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে এই সিজনের শুটিং শেষ হয়েছে। চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

১৯৬৪ সালে লি অভিনয় শুরু করেন মঞ্চ নাটক এবং ভয়েস অ্যাক্টিংয়ে কাজ করার মাধ্যমে। এরপর আসেন সিনেমায়। তিনি দক্ষিণ কোরিয়াতে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন। ২০১৬ সালের জোম্বি থ্রিলার ‘ট্রেন টু বুসান’ -এ সেওক-উর দাদির ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এছাড়াও তিনি বেশ কিছু সিনেমা ও জনপ্রিয় কোরিয়ান নাটকে অভিনয় করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রয়াত হলেন ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-সিল

আপডেট টাইম : ০৩:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫