ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে নেতাকর্মীদের  আহবান জানিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক:
১০ ফেব্রুয়ারী,সোমবার,২০২৫ ইং

নতুন বাংলাদেশ গড়তে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

আজ সেমবার বিকেলে রাজধানীর হাতিরঝিল মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একটি ধ্বংসস্তুপের আস্তাকুঁড়ে ফেলে রেখে গেছে। সেই আস্তাকুঁড় থেকে বাংলাদেশের পুলিশ বাহিনী এখন চেষ্টা করছে কিভাবে নতুন বাংলাদেশ গড়া যায়, কিভাবে নতুনভাবে পুলিশ প্রশাসনের প্রত্যাকটি স্তরের কর্মকর্তারা বাংলাদেশের জনগণের কাছে একটি আস্হার জায়গা তৈরি করতে পারে।

আমিনুল হক বলেন, গত ৫ আগষ্টের পর আজকে দীর্ঘ ৬ মাস হতে চলেছে- এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে বিচার বিভাগে ও দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আসেনি। কারন আওয়ামী স্বৈরাচারের দোসররা তারা রাষ্ট্রের স্ব-স্ব প্রতিষ্ঠানে বহাল তরিয়তে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

তিনি বলেন, বিএনপি একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়তে চায় যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে। নতুন দেশ গড়তে এখন নানান প্রতিকূলতা সৃষ্টির মাধ্যমে আওয়ামী স্বৈরাচারের দোসররা অনুপ্রবেশের চেস্টা চালাচ্ছে।
দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য চারিপাশে তারা নানান ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক হতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই ভবিষ্যত আধুনিক বাংলাদেশ নির্মিত হবে।

যতই অনুপ্রবেশ এর চেষ্টা করা হউক না কেনো, বিএনপিতে নব্য বিএনপির কোন ঠাঁই নাই বলে হুশিয়ারি দেন আমিনুল হক।

গণমাধ্যমের স্বাধীনতার জন্য তারেক রহমানে নেতৃত্বে বিএনপি লড়াই করেছে। হাসিনার পতনে দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপির বহু কর্মী প্রান দিয়েছে।গত ১৭ বছরে হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের কথা কখনও ভুলা যাবে না বলে তিনি নেতাকর্মীদের স্মরণ রাখতে বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি গন মানুষের দল- তাই জনগন কি চায়, তা আগে বুঝতে হবে। তারেক রহমানের ৩১ দফা ধ্বংস হওয়া দেশকে ঢেলে সাজানোর রুপরেখা। আর এই রুপরেখা বাস্তবায়নের জন্য বিএনপির নেতাকর্মীদের সারাদেশের সাধারন মানুষের দোরগোড়ায় ৩১ দফার বার্তা পৌঁছাতে হবে।

দেশের প্রযুক্তি খাতের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের পাশ্ববর্তী একটি দেশ ও শেখ পরিবারের কাছে দেশের প্রযুক্তি খাত জিম্মি হয়ে রয়েছে। তাদের সামগ্রিক যে সিন্ডিকেট এই প্রযুক্তি খাতকে নিয়ন্ত্রণ করে চলেছে। এই খাতকে সিন্ডিকেট মুক্ত করতে না পারলে দেশের সকল তথ্য উপাত্ত রক্ষা করা কঠিন হয়ে যাবে।

সংষ্কারের নামে অন্তবর্তী সরকার বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নিবে না। কারন এদেশের জনগণ গত ১৫ বছর যাবৎ ভোট দিতে পার নাই।

অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশে অতি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন।

হাতিরঝিল থানা বিএনপি আহবায়ক নাজমুল হক মাসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব,মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,আকতার হোসেন,আতাউর রহমান,হাজী মোঃ ইউসুফ,আফাজ উদ্দিন,মোঃ শাহআলম,মহানগর সদস্য মনিরুল আলম রাহিমী,ইব্রাহিম খলিল,নুরুল হুদা ভূঁইয়া নূরু,এম এস আহমাদ আলী,কৃষকদলের মহানগর আহবায়ক আরশাদুল আরিস ডল,শ্রমিক দলের মহানগর আহবায়ক কাজী শাহ আলম রাজা,জাসাস ঢাকা মহানগর সদস্যসচিব আনোয়ার হোসেন আনু,
মহিলাদলের রোকেয়া সুলতানা তামান্না, মহানগর উত্তর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম,যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন,
এছাড়াও হাতিরঝিল থানা বিএনপি যুগ্মআহবায়ক আশরাফ হোসেন চৌধুরী অপু,সফি উদ্দিন শাহীন মাহমুদ,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,মোস্তফা কামাল জীবন,২২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নিজাম উদ্দিন টিপু,ক্যান্টনমেন্ট থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ শফিকুর রহমান রতন,খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ার হোসেন, দক্ষিণখান থানা বিএনপি যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,তুরাগথানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী,মোঃপুর থানা বিএনপি যুগ্মআহবায়ক মীর মোঃ কামাল হোসেন, থানা বিএনপি সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ,৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহভাপতি মোঃ ওসমান গনি সেন্টু প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে নেতাকর্মীদের  আহবান জানিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক

আপডেট টাইম : ০৯:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫