ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সৌদি আরবে বিশ্বকাপে থাকবে না অ্যালকোহল

ক্রীড়া ডেস্কঃ ২০৩৪ বিশ্বকাপ উপভোগ করতে যাওয়া দর্শক-সমর্থকদের সৌদি আরবের সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে। এই বিশ্বকাপে তাই অ্যালকোহল পান করার সুযোগ থাকবে না।

যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ নিশ্চিত করেছেন, স্টেডিয়ামের আশেপাশে তো বটেই, হোটেলেও কোনো অ্যালকোহল বিক্রি করা হবে না।

মুসলিম দেশটিতে কঠোরভাবে নিষিদ্ধ অ্যালকোহল। সৌদি আরবে অ্যালকোহল বিক্রয় ও ক্রয় উভয়ই দণ্ডনীয় অপরাধ। বিশ্বকাপের সময়ও এই নিয়ম বহাল থাকবে বলেই জানিয়েছেন যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ।

খালিদ বলছেন, বিশ্বকাপে মাঠে কিংবা মাঠের বাইরে অ্যালকোহল নিষিদ্ধ করবেন তারা, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল নিষিদ্ধের পক্ষেই আছি। এটা ছাড়াই অনেক আনন্দ করা যায়। আনন্দের জন্য অ্যালকোহলের কোনো দরকারই নেই। আমাদের মতো শুষ্ক দেশে অ্যালকোহলের কোনো প্রয়োজনীয়তাও নেই।

বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শককে সৌদি আরবের সংস্কৃতিকে সম্মান করার আহ্বান জানিয়েছেন খালিদ, ‘প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা সব সংস্কৃতির মানুষকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। কিন্তু তাদের আমাদের দেশের নিয়মকে সম্মান করতে হবে। আমরা বাইরের কারো জন্য নিজেদের সংস্কৃতি বদলে ফেলব না। অ্যালকোহল ছাড়াও তো বেঁচে থাকা যায় তাই না?’

২০২২ কাতার বিশ্বকাপের আগেও উঠেছিল একই ইস্যু। প্রথমে অ্যালকোহল নিষিদ্ধ করার কথা বলা হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কাতার। হোটেল ও বিশেষ ফ্যান জোনে অ্যালকোহল গ্রহণের অনুমতি পান সমর্থকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সৌদি আরবে বিশ্বকাপে থাকবে না অ্যালকোহল

আপডেট টাইম : ০২:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫