ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। তবে, তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগে! শোনা যাচ্ছে, আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নারগিস; বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নারগিস। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।

এদিকে নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।

‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নারগিস ফাখরি। কিন্তু ইন্ডাস্ট্রিজের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে অনেকদিন ধরেই। পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। একটা সময় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তারপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সময় যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। পরে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন নার্গিস। বলা বাহুল্য, বহুবার মন ভেঙেছে তার! এবার বিয়ে করে সংসারী হলেন নারগিস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

আপডেট টাইম : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫