ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রাটা এখন পর্যন্ত হতাশার। গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটি খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। তাতে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগামীকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়ে দেশে ফিরবেন বাংলাদেশি ক্রিকেটাররা।

তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু মোটা অঙ্কের প্রাইজমানি পেতে যাচ্ছে বাংলাদেশ। আর আগামীকাল পাকিস্তানকে হারিয়ে দিতে পারলে সেটা বেড়ে যাবে আরও অনেকটা।

টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা অনুযায়ী, আট দলের এই টুর্নামেন্টে সপ্তম ও অষ্টম হওয়া দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা। এই অর্থপ্রাপ্তি বাংলাদেশ দলের নিশ্চিত।

আগামীকাল বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দিলে এবং সেই সঙ্গে রানরেট উন্নতি করতে পারলে তালিকার ওপরেও উঠতে পারে। টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে পঞ্চম ও ষষ্ঠ দল পাবে ৫ লাখ ৯ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি ১৮ লাখ টাকা। বাংলাদেশ কাল পাকিস্তানকে হারিয়ে দিলে ষষ্ঠ হওয়ার সম্ভবনা তৈরি হবে।

অবশ্য এসব আলোচনা একপাশে রেখে হলেও কাল বাংলাদেশ জিততে চাইবে তাতে কোনো সন্দেহ নেই। অন্তত একটা জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে সব কিছু্ই করতে চাইবে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৫ উইকেটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫