ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

এবারও প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

বিনোদন ডেস্ক: ইয়ারফোনের ব্যবহার কি শ্রবণশক্তি হারানোর শঙ্কা থাকে, যা বলছেন চিকিৎসক প্রতি বছর প্রথম রমজানে প্রিয়জনদের নিয়ে ইফতার করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোববার (০২ মার্চ) প্রথম রমজানের দিন প্রিয়জনদের নিয়ে ইফতার করেছেন মিম।

রমজান মাসে ইফতার করার ঘটনা বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে নতুন কিছু না। প্রতি বছরই প্রথম রোজায় এমন চিত্র দেখা যায় তার বাসায়। এ সময় মিমের সঙ্গে থাকেন তার পরিবারের সকল সদস্যরাই। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি।

রোববার প্রথম রমজানের দিনেই প্রিয়জনদের নিয়ে ইফতার করতে দেখা গেল মিমকে। এদিন নায়িকা তার বাসায় ঘরোয়া ইফতার আয়োজনের দুটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন। ক্যাপশনে লেখেন,‘এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সাথে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ এবং সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

পোস্টটি দেখা মাত্রই মিমকে ভালোবাসায় ভরিয়ে দেন তার অনুরাগীরা; সঙ্গে মন্তব্য ঘরে রমজানের শুভেচ্ছা বার্তাও দেন।

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন।

বিনোদনের ঝলমলে দুনিয়ায় সরব বিচরণ মিমের। ব্যক্তিগত জীবনে তিনি সনাতন ধর্মের অনুসারী। কিন্তু মিমের কাছে সব ধর্মের মানুষই সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিনিয়তই ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয়ার চেষ্টা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

এবারও প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

আপডেট টাইম : ০৩:১২:২১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫