ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

ঠাকুরগাঁওয়ে ইমাম হত্যার প্রতিবাদে মানববন্ধন 

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচিত নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪ টায় রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল , বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব নাখরাজ, নিহতের বন্ধু দবিরুল ইসলাম, নেকমরদ বড় মসজিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলাম সহ স্থানীয়রা। উল্লেখ্য, গত শনিবার (১ মার্চ ) সকালে রাণীশংকৈলে উপজেলার নেকমরদ দুর্লভপুর বামনবাড়ী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা মসজিদের ইমামের লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ। নিহত ব্যক্তি মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়ি শামসুদ্দিনের মিলে নৈশপ্রহরীর কাজ করতেন। হত্যার ৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

ঠাকুরগাঁওয়ে ইমাম হত্যার প্রতিবাদে মানববন্ধন 

আপডেট টাইম : ০৬:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫