ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

ফ্রেঞ্চ লিগে শিরোপার নাগালে পিএসজি

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে টাইব্রেকারে বাজিমাত করে লিভারপুলকে বিদায় করেছে পিএসজি। ঘরোয়া লিগেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে তারা। শুধু তাই নয়, লিগ শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে প্যারিসের দলটি।

রোববার রাতে ঘরের মাঠে ফ্রেঞ্চ লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। এ জয়ে মার্শেইয়ের সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লুইস এনরিকের শিষ্যরা। ২৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৬৮।

দ্বিতীয়স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৪৯। লিগে বাকি আর মাত্র ৮ ম্যাচ। এখনও পর্যন্ত অপরাজিত থাকা পিএসজি আর এক ম্যাচ কিংবা দুই ম্যাচ পরই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলার সম্ভাবনা রয়েছে।

ম্যাচের ১৭তম মিনিটে ওসমান ডেম্বেলে প্রথম গোলের সূচনা করেন। ৪২তম মিনিটে খুব কাছ থেকে গোল করে নুনো মেন্ডেজ ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল পরিশোধ করে মার্শেই। আদ্রিয়ান র‌্যাবিও একটি দুর্বল পাসকে ধরে পিএসজির বিপজ্জনক সীমায় পৌঁছে যান। এরপর পাস দেন আমিনে গোইরিকে। যিনি কোনো ভুল করেননি। জড়িয়ে দেন পিএসজির জালে।

ম্যাচের ৭৬তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মার্শেই ডিফেন্ডার পল লিরোলা। আত্মঘাতি গোলের পর ৩-১ ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করে পিএসজি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

ফ্রেঞ্চ লিগে শিরোপার নাগালে পিএসজি

আপডেট টাইম : ০৩:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫