সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান উপদেষ্টা আসিফ নজরুলের ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ উপদেষ্টার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার মাধবপুরে সাবেক ইউপি সদস্যের আজিজুল রহমান ফরিদ এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও অবৈধ বালু উত্তোলনের গুরুতর অভিযোগ তালার কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলামের মতবিনিময় কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা, হট্টগোল

এমবাপ্পের প্রত্যাবর্তনের ম্যাচে হারলো ফ্রান্স

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর ফরাসি জাতীয় দলের হয়ে মাঠে নামলেন কিলিয়ান এমবাপ্পে। যদিও অধিনায়ক হিসেবে তার প্রত্যাবর্তনটা মোটেও সুখকর ছিল না।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে ফ্রান্স। এ হারে সেমির স্বপ্ন কঠিন হলো এমবাপেদের। অন্যদিকে সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে ক্রোয়াটরা।

মুখোমুখি লড়াইয়ে ১০ ম্যাচের মাত্র ১টিতে জয়। সেই ক্রোয়েশিয়া ফ্রান্সের বিপক্ষে পেলো নিজেদের দ্বিতীয় জয়। ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। কিন্তু আন্দ্রে ক্রামারিচের দুর্বল স্পটকিক ফিরিয়ে দেন গোলরক্ষক মাইক মিয়া। তবে ২৬ মিনিটে আন্তে বুদিমিরের গোলে ঠিকই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধের শেষ দিকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিচ।

৬ মাস পর ফ্রান্সের হয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়েই। বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি এই রিয়াল তারকা। পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শট নিয়েও ব্যর্থ হয় ফরাসিরা। বিপরীতে মাত্র ৮টি শট নিয়েই সফল ক্রোয়াটরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com