ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন

প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব মহাসচিবের শুভেচ্ছা বিনিময়

সিটিজেন প্রতিবেদক : রাষ্ট্রীয় আমন্ত্রণে প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতারা। দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান।

সোমবার (৩১ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে দলের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হান রাহবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিজানুর রহমান আখন্দ।

প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং দেশের অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও দেখা ও আলাপচারিতায় অনুষ্ঠান উপভোগ করেন নেতারা।

মহাসচিব শেখ রায়হান রাহবার বলেন, আগামী সংসদ নির্বাচন পর্যন্ত নিরাপদে সারা দেশে সভাসমাবেশ করার সুযোগ পেলে এবং পক্ষপাতমুক্ত নির্বাচন আয়োজন হলে ইনসানিয়াত বিপ্লব ৩শ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র মুক্ত একক ধর্মের নামে অধর্ম উগ্রতামুক্ত সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের পক্ষে সব মানুষকে এগিয়ে আসতে হবে।

দলটি জানিয়েছে, ইনসানিয়াত বিপ্লব ২০২৩ সালে নিবন্ধন পেলেও আওয়ামী সরকারের অধীনে রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি দলটি। সব দলের অংশগ্রহণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন সম্পন্ন করার জন্য হাইকোর্টে রিট মামলা করায় দলটির চেয়ারম্যানকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত। জনস্বার্থ সম্বলিত নানান ইস্যুতে সমস্যা সংকট থেকে সমাধানে রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব মহাসচিবের শুভেচ্ছা বিনিময়

আপডেট টাইম : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫