ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা

বিনোদন প্রতিবেদক: আগেই শোনা গিয়েছিল এবার ঈদে পর্দা কাঁপাবে থ্রিলার থেকে ভৌতিক। বাদ যাবে না রোমান্টিক সিনেমাও। প্রতিবারের মতো মেগাস্টার শাকিব খান নিয়ে এসেছে ধামাকা সিনেমা। তার দুই দুইটি সিনেমা দিয়ে শুরু হয়েছিল ঈদ। তবে ‘বরবাদ’ নিয়ে দর্শকের তুমুল উত্তেজনা থাকলেও স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের ‘অন্তরাত্মা’। শুরু থেকেই ছবিটি নিয়ে সেভাবে ছিল না কোনো ধরনের প্রচারণা। শাকিব খানসহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। স্টার সিনেপ্লেক্সে এখন ছবিটির কোনো প্রদর্শনী নেই।

বুধবার (৩ এপ্রিল) সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’। সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে। এ তালিকায় আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি, প্রদর্শনী বেড়েছে এ সিনেমার।

এদিকে ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার একটি হচ্ছে ‘দাগি’। সিনেমাটির মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো। ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি। যা এই অভিনেতা ও সিনেমার পুরো টিমকে আনন্দিত করছে। মুক্তির একদিন পরই নতুন খবর জানালেন সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি জানালেন. ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।

মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়লো এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা

আপডেট টাইম : ০৪:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫