ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পায়ে আঘাত পেয়ে সিলেটের হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন নাহিদ

সিলেট প্রতিনিধি: পায়ে হঠাৎ আঘাত পেয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আল হারামাইন হাসপাতালের হাসপাতালের জিএম পারভেজ আহমদ।

গণমাধ্যমকে তিনি জানান, বৃহস্পতিবার পায়ে আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন নাহিদ ইসলাম। অর্থোপেডিক্স চিকিৎসক দেখিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩ মার্চ) নাহিদ ইসলাম সিলেট পৌঁছান বলে একাধিক সূত্রে জানা গেছে। পরে তিনি সোবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নেন।

ওই হাসপাতালটি সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসেরের মালিকানাধীন। আওয়ামী লীগের টানা মেয়াদে ব্যবসায়ী নাসেরের বিরুদ্ধে অভিযোগ ওঠে কোটি কোটি টাকা বিদেশে পাচারের। তাছাড়া গত ৫ আগস্টের পর আগসেটর পর নাসেরের মালিকানাধীন বাড়ি ‘কাজী ক্যাসেলে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থানের খবরে সিলেটে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে নাহিদ ইসলাম ওই হাসপাতালে যাওয়ার খবরে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শন নয়। চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরণের একটি ছবি দেখা গেছে।

এদিকে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৫) স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর সড়কপথে মৌলভীবাজারে উদ্দেশ্যে রওয়ানা হন। শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। শনিবার তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

পায়ে আঘাত পেয়ে সিলেটের হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন নাহিদ

আপডেট টাইম : ০৫:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫