ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে না প্রশাসন ; ছাত্রদল নেতা সালাউদ্দিন

হাফসা (উত্তরা):
বৃষ্টিতে ভিজে উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল থেকে কর্মীসভা সফল করতে থানা ও বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে যোগ দেন নেতাকর্মীরা। সভাস্থল কানায় কানায় ভরপুর হয়ে উঠে। মূহুর্তের মধ্যে প্রকৃতির সাড়ায় ঝুম বৃষ্টি,ফলে কিছুক্ষণ বন্ধ থাকে অনুষ্ঠান, বৃষ্টি কিছুটা কমে গেলে ফের শুরু হয়। কিছুক্ষণ পর আবারও বৃষ্টি, তবে, এই বৃষ্টি যেন আর বাঁধা হতে পারেনি উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের কর্মীসভায়। বৃষ্টি উপেক্ষা করে চলে পুরো অনুষ্ঠান। বিকেল ৪ টা ৫০ মিনিটে মূল ডায়াসে দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তব্য তুলে ধরেন মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ১৭ বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে , আগামীতে দলকে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছি আমরা। দলের খারাপ সময় বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদল রাজপথে ছিলো।
এ সময় তিনি আরো বলেন, ৫ আগষ্টের ২৪-এর পর ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রশাসন ছাত্রলীগকে গ্রেপ্তার করছে না। ছাত্রলীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ও তুলেন এই ছাত্রনেতা।
তার দেয়া “ছাত্রদল ডাকছে তারেক রহমান আসছে”স্লোগানে প্রকম্পিত হয় পুরো সভাস্থল।
রাষ্ট্র সংস্কারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন ও তৃণমুলের নেতাকর্মীদের বেগবান করতে উত্তরা পশ্চিম থানা ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃষ্টিতে ভিজে কর্মীসভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ই এপ্রিল বুধবার বিকেলে উত্তরার শহীদ মীর মুগ্ধ মঞ্চে কর্মীসভায় উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামছুল আলম খান সোয়েব সভাপতিত্ব করেন। পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।
তিনি বলেন, বিগত বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে , আগামীতে দলকে শক্তিশালী করতে প্রয়োজন হলে আবারও আমরা জীবন দিতে প্রস্তুত।

উক্ত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবিউল আওয়াল ভূইয়া রবি, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মহনগর উত্তর ছাত্রদল, সাগর বাবু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা মহনগর উত্তর ছাত্রদল, মেহেদী হাসান মিম, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহনগর উত্তর ছাত্রদল।

আরো উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানার আওতাধীন ১ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী, আকরাম হোসেন আকিবসহ উত্তরা পশ্চিম থানা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে না প্রশাসন ; ছাত্রদল নেতা সালাউদ্দিন

আপডেট টাইম : ১১:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫