ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতে দেশের পথে রওনা হচ্ছেন খালেদা জিয়া

সিটিজেন প্রতিবেদক: লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ সোমবার দেশের পথে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে রওনা দেবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে দলটি। খালেদা জিয়ার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।

এদিকে, বিমানবন্দরে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিমানবন্দর সড়কে কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা অবস্থান নেবেন।

বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি ইতোমধ্যেই বৈঠক করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসা এবং ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থানের ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া। জানা গেছে, হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। ঢাকায় বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পথে পথে চেয়ারপারসনকে স্বাগত জানাবেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। কোথায় কারা অবস্থান নেবেন এবং কী করণীয়, সে বিষয়ে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

রাতে দেশের পথে রওনা হচ্ছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫