ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার

সিটিজেন প্রতিবেদক: চিকিৎসার জন্য এতদিন বিদেশে ১০ হাজার ডলার নেওয়া যেত। এখন তা পাঁচ হাজার ডলার বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।

সোমবার ( ১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে, অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে। তবে এই ১৫ হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত নগদ (নোট আকারে) নিতে পারবেন।

এ বিষয় বাংলাদেশ ব্যাংকের আগের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, পার্শ্ববর্তী দেশ ভারতে ভিসা জটিলতার কারণে এখন অনেকেই চিকিৎসার জন্য অন্যান্য দেশে যেতে বাধ্য হচ্ছেন, যেখানে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি। নতুন এই সীমা বাড়ানোর ফলে গ্রাহকরা বাড়তি ডলার পাওয়ার সুবিধা পাবেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আলাদা করে আবেদন করতে হবে না— যা সময় ও ঝামেলা উভয়ই কমাবে। ফলে নতুন এই সিদ্ধান্তে বিদেশে চিকিৎসার জন্য যাওয়া রোগী ও তাদের পরিবারের কিছুটা স্বস্তি আসবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার

আপডেট টাইম : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫