ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

১৪ হাজার ৫২৬ কোটি টাকার সম্পদ রেখে গেছেন সঞ্জয় কাপুর

 বিনোদন ডেস্ক: গত বৃহস্পতিবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি সঞ্জয় কাপুর। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

২০০৩ সালে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কারিশমা কাপুরের। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন ছিল কারিশমা-সঞ্জয়ের।

কিন্তু সঞ্জয়ের সঙ্গে সুখী ছিলেন না অভিনেত্রী। যার ফলে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সামাইরা ও কিয়ান নামের দুই সন্তানও ছিল তাদের সংসারে।

এদিকে বিপুল সম্পত্তির অধিকারী সঞ্জয়ের মৃত্যুর পর অনেকেরই কৌতূহলের জায়গা হয়ে উঠছে তার মোট সম্পদের পরিমাণ কত তা জানার।

যদি বেশ কিছুদিন আগে সঞ্জয়ের সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা গেছে, সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপি)। বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৫২৬ কোটি টাকা। ফোর্বস সাময়িকীর জরিপে তিনি বিশ্বের ২ হাজার ৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন।

সঞ্জয় কাপুর ছিলেন অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা সোনা কমস্টারের চেয়ারম্যান। এই সংস্থার বাজারমূল্য ছিল ৪০ হাজার কোটি রুপির কাছাকাছি। বিশ্বের শীর্ষ ১০ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে ৭টিরই যন্ত্রাংশ সরবরাহ করত সোনা কমস্টার। বৈদ্যুতিক গাড়ির (ইভি) খাতে ভারতীয় অগ্রগতির অন্যতম পথপ্রদর্শক ছিল কম্পানিটি।

সোনা কমস্টার প্রতিষ্ঠা করেছিলেন সঞ্জয়ের বাবা সুরিন্দর কাপুর, ১৯৯৭ সালে।

২০১৫ সালে তার মৃত্যুর পর সঞ্জয় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। সংস্থাটির কারখানা রয়েছে ৯টি দেশে।

এদিকে কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। প্রিয়ার আগের বিয়ের একটি কন্যাসন্তানকে দত্তক নেন সঞ্জয়। তাদের ঘরেও একটি সন্তান, আজারিয়াস। মোট চার সন্তানের পিতা তিনি।

কিন্তু কারিশমার সঙ্গে বিচ্ছেদের পরই সামাইরা ও কিয়ানের জন্য ১৪ কোটির বন্ড কিনে রাখেন সঞ্জয়। এমনকি সঞ্জয়ের পৈতৃক বাড়ি কারিশমার নামে করে দেন। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পরও দুই সন্তানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এমনকি ভালো বাবা হওয়ার জন্য বাড়িতে শিক্ষক রেখে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

একসময় সঞ্জয়ের সঙ্গে কারিশমার মুখ দেখাদেখি বন্ধ ছিল। তাদের বিবাহবিচ্ছেদের সময় বিস্তর কাদা ছোড়াছুড়ি হয়েছিল। যদিও একটা সময় পর অনেকটা থিতিয়ে যায় তাদের মধ্যকার তিক্ততা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

১৪ হাজার ৫২৬ কোটি টাকার সম্পদ রেখে গেছেন সঞ্জয় কাপুর

আপডেট টাইম : ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫