ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

কাছের মানুষকে হারালেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে ঘটল অঘটন। নিজের খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন তিনি। সুদূর আমেরিকা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কার মর্মস্পর্শী পোস্ট দেখে তার অনুরাগীরাও সমব্যথী হয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।’ রমণ হান্দা সম্পর্কে প্রিয়াঙ্কার ফুফা। এই শোকবার্তায় প্রিয়াঙ্কা তার ফুফাতো মানারা চোপড়া এবং পিসি কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন।

‘বিগবস ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমণ হান্দা সোমবার (১৭ জুন) মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মানারার পরিবারের পক্ষ থেকেই একটি পোস্টের মাধ্যমে রমণ হান্দার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সেই পোস্টে লেখা হয়, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন তিনি।’

সোমবার বাবার মৃত্যুর খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েন মানারা চোপড়া এবং দ্রুত মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মুম্বাই বিমানবন্দরে ছবি শিকারিদের ক্যামেরায় তার সেই মুহূর্ত ধরা পড়ে। সেসময় তার সঙ্গে ছিলেন মানারার বোন মিতালি।

প্রসঙ্গত, ‘বিগবস’ অনুষ্ঠানেই জানা গিয়েছিল যে, প্রিয়াঙ্কার সঙ্গে মানারার সম্পর্ক ভালো হলেও পরিণীতি চোপড়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা মধুর নয়। এমনকি পরিণীতির সঙ্গে তার চেহারায় মিল রয়েছে বলাতেও আপত্তি জানিয়েছিলেন মানারা। এই শোকের মুহূর্তেও দুই বোনের সম্পর্কের টানাপোড়েন কিছুটা হলেও আলোচনায় এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

কাছের মানুষকে হারালেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট টাইম : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫