ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

২৫ জন আইপিএস অফিসারের দল আমির খানের বাড়িতে

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে হঠাৎ করেই হাজির হলেন ২৫ জন আইপিএস কর্মকর্তা। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাসভবনের বাইরে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

যেখানে দেখা যায়, পুলিশের একাধিক গাড়ি ও একটি বাস আমির খানের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে।

সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে উল্লেখ করা হয়, ২৫ জন আইপিএস অফিসারের একটি দল আমির খানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি প্রশাসনের তরফে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে শুরু হয় নানা রকম আলোচনা। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সরফরোশ ২-এর প্রস্তুতি চলছে।’ আরেকজন লেখেন, ‘আমিরের বাড়িতে নিশ্চয়ই নিমন্ত্রণ ছিল।’ কেউ আবার মন্তব্য করেন, ‘সিতারে জামিন পর’-এর প্রচারের অংশ হিসেবেই হয়তো এই সফর।

প্রসঙ্গত, আমির খানের প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘সিতারে জামিন পর’ গত মাসে মুক্তি পায়। শিশু-কেন্দ্রিক এই সিনেমাটি দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলে। বর্তমানে তিনি কাজ করছেন ‘লাহোর ১৯৪৭’ নামক একটি দেশাত্মবোধক ছবির পোস্ট-প্রোডাকশনে। এতে অভিনয় করেছেন সানি দেওল।

তবে ২৫ জন আইপিএস কর্মকর্তার এই সফর কি ব্যক্তিগত না কি পেশাগত, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

২৫ জন আইপিএস অফিসারের দল আমির খানের বাড়িতে

আপডেট টাইম : ০৮:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫