ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

হোটেল থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: মালয়ালাম সিনেমার অভিনেতা, মিমিক্রি আর্টিস্ট ও গায়ক কালাভাবন নাভাস মারা গেছেন। হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় কোচির চোট্টানিক্কারার একটি হোটেলের ঘর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হোটেলের কর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কালাভাবন। শনিবার কালামাসেরি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে।

সূত্রের খবর, মালয়ালাম ফিল্ম প্রকামবনম-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা ডাকতে তার ঘরে যান। এ সময় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তারাই পুলিশকে খবর দেন।

পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন মেলেনি।

মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন। মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয় ছিলেন।

১৯৯৫ সালে চৈথন্যম সিনেমায় অভিনয় করে শুরু করেন তিনি। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল। এ ছাড়া একাধিক টিভি শো করেছেন তিনি। তার স্ত্রী রেহানা এবং ভাই কালাভাবন নিয়াসও অভিনয় করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

হোটেল থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১০:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫