ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে : মঈন খান

সিটিজেন প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ সোমবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।’

সোমবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

নির্বাচন কমিশন ‘জাতীয় নির্বাচনে’র সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে উল্লেখ করে মঈন খান বলেন, এতে জনগণের ভোট দেওয়ার প্রত্যাশা পূরণ হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে।

জনগণ নিজেদের পছন্দের ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ২০০৯ সালে জন্ম নেওয়া তরুণরাও আগামী ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।

আওয়ামী লীগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা সে সময় পালিয়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তিকে মুক্তিযুদ্ধের দুটি মূল লক্ষ্য উল্লেখ করে মঈন খান বলেন, বিএনপি এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। তার ভাষায়, গণতন্ত্রকে প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ভোট। শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, ব্যালটের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার কোমলমতি শিশুদের হত্যা করে ৫ আগস্ট সীমান্ত টপকে কাপুরুষের মতো পালিয়ে গেছে বলে মন্তব্য করেন মঈন খান।

শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান ও যুগ্ম সম্পাদক আলহাজ নূর আহমেদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে : মঈন খান

আপডেট টাইম : ০৪:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫