ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

নুরের ওপর হামলার প্রতিবাদে বিকালে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।

এর আগে, শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ৩০ আগস্ট বিকেল ৩ টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংহতি সমাবেশ।

উল্লেখ্য, শুক্রবার রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

আহত নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি দলের আহত অন্য নেতাকর্মীদের সঙ্গে চিকিৎসাধীন রয়েছেন। নুর ঢামেকের জরুরি বিভাগের ০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

নুরের ওপর হামলার প্রতিবাদে বিকালে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:৫৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫