ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

১০০ আসনে এবি পার্টির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

(১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

দলের চেয়ারম্যান মঞ্জু বলেন, ‘নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ‍্যায় শুরু হচ্ছে। দলীয়ভাবে আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। কিন্তু নির্বাচন নিয়ে এখনও জনমনে সন্দেহ সংশয় কাটছে না। এবি পার্টি মনে করে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ প্রকাশ করছে তাতে অন্তর্বর্তী সরকারকে আরও একটু মজবুত ভূমিকা নেয়া প্রয়োজন।’

এসময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত  ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে.কর্নেল অব. দিদারুল আলম, লে. কর্নেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান।

সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক(রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক( ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক( বরিশাল)  গাজী নাসির,ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

১০০ আসনে এবি পার্টির প্রার্থী ঘোষণা

আপডেট টাইম : ০৭:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫