ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, “সামনের দিনে আলেম সমাজকে পেছনে রেখে বা অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না।”

গতকাল রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসা কর্তৃক ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ‘আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, দ্বীনের খেদমতে সামাজিক ও নৈতিক নেতৃত্বসহ যেকোনো উদ্যোগে সবসময় আলেম সমাজকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। সমাজে নৈতিকতা, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি এবং তরুণদের কুরআনমুখী করতে দেশজুড়ে ক্বেরাত সম্মেলন আয়োজন করার বিষয়েও গুরুত্বারোপ করেন। এ ছাড়া হাজারীবাগ এলাকার রাস্তাঘাট ও পরিবেশগত সমস্যাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ক্বেরাত সম্মেলনে ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন উপদেষ্টা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য: আসিফ মাহমুদ

আপডেট টাইম : ০২:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫