ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

হাফসা আক্তারঃ

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনার, বিশেষ অ্যাওয়ার্ড প্রদান ও কেক কাটাসহ এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সিটিজেন জার্নালিজম বর্তমান সময়ে একটি শক্তিশালী মাধ্যম হলেও এর সঙ্গে দায়িত্বশীলতা ও নৈতিকতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তথ্য যাচাই ছাড়া যেকোনো সংবাদ প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক হলেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের পলিটিকাল এডিটর আলমগীর স্বপন। তিনি বলেন, সিটিজেন জার্নালিজম মূলধারার সাংবাদিকতার পরিপূরক শক্তি হিসেবে কাজ করতে পারে, যদি তা সঠিকভাবে ব্যবহৃত হয়।

গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য দেন চ্যানেল আইয়ের সাংবাদিক রেজানুর রহমান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্যই সংবাদ নয়, বরং যাচাই-বাছাইয়ের মাধ্যমেই তথ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।

এছাড়াও ডেইলি টাইমসের সাংবাদিক জসিম আহমেদ বলেন, সিটিজেন জার্নালিজম প্রান্তিক মানুষের কথা তুলে ধরার সুযোগ সৃষ্টি করলেও দায়িত্বহীনতা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ ও প্রভাষক কেয়া বোস ও ফরহাদ আলম।

আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

আপডেট টাইম : ০৯:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬