ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ঝালকাঠিতে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পৌরসভা, ঝালকাঠি প্রেসক্লাব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (ঝালকাঠি জেলা শাখা), প্রত্যয় তরুণ সংঘসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও ঝালকাঠি আইনজীবী সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, সিটিক্লাব ও পাঠাগার, জেলা নির্বাচন অফিস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং সুইড বাংলাদেশ প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্য, মানবতা ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অন্যদিকে রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। সেখানে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, অফিসার্স কল্যাণ ক্লাব, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ০৩:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬