শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধার হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন রৌমারীতে সীমান্তে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে তহশিলদারে্র বিরুদ্ধে ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী

সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বাড়াল কাতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯ বার পঠিত

কাতার সরকার দেশটিতে প্রবেশের সব ধরনের ভিসার (এন্ট্রি ভিসা) মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে কিংবা শেষ পর্যায়ে রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়।

দোহায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মেয়াদ বাড়ানোর এই পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এর জন্য কোনো বাড়তি ফি দিতে হবে না। এমনকি ভিসা ধারীদের সংশ্লিষ্ট দপ্তরে সশরীরে যাওয়ার বা নতুন করে আবেদন করারও প্রয়োজন নেই।

তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যাদের ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারির আগেই শেষ হয়ে গিয়েছিল এবং যারা নিয়ম লঙ্ঘন করেছেন, তাদের আগে ওই সময়ের জন্য নির্ধারিত জরিমানা বা পাওনা পরিশোধ করতে হবে। সেই পাওনা পরিশোধ করার পরই কেবল তারা ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই বাড়তি মেয়াদ ও ফি মওকুফের সুবিধা পাবেন।

বিবৃতিতে বলা হয়েছে, সব ধরনের এন্ট্রি ভিসাই এই সুবিধার আওতায় আসবে। মূলত বর্তমান পরিস্থিতিতে দেশটিতে ভ্রমণকারী ও বৈধভাবে বসবাসকারীদের আইনি অবস্থান ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সময় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com