ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

জেলার কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার ঘর, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ বই পুড়ে ছাই হয়ে গেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা রাতে পড়াশোনা ও নামাজ শেষে নিজ নিজ বাড়িতে চলে যায়। রাত ২টার দিকে হঠাৎ মাদ্রাসার ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাদ্রাসার আসবাবপত্র, কিতাব ও ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন-‘এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করত। চিৎকার শুনে ছুটে এসে দেখি আমার মাদ্রাসার ঘরটি দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস আসার আগেই আমাদের সব শেষ হয়ে গেছে।’

কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক হিসেবে এ পরিমাণ ৬ লাখ টাকার নিচে হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

আপডেট টাইম : ০৪:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬