শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘আয়রনম্যান’ খ্যাত অ্যাথলেট মোসা: ফেরদৌসি আক্তার মারিয়াকে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও স্থায়ী স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দিকনির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

 

অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় ব্যয়ভার বহনের জন্য একটি দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ নিশ্চিত করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান যে, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশেই মেধারী অ্যাথলেটদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আশ্বস্ত করেন যে, মারিয়ার মতো দেশের অন্যান্য প্রতিভাবান খেলোয়াড়দেরও পর্যায়ক্রমে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে খেলাধুলার সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। মারিয়ার এই সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অংশগ্রহণে নতুন করে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার প্রাপ্তির পর ফেরদৌসি আক্তার মারিয়া মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com