শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৯ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠির গণমাধ্যম অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, দক্ষ। সংগঠক এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ব্যক্তিত্ব হেমায়েত উদ্দিন হিমুর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী।

সাংবাদিকতা ও সংগঠন পরিচালনায় তাঁর সততা, নিষ্ঠা এবং সাহসিকতা ঝালকাঠির গণমাধ্যম জগতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
তিনি ঝালকাঠি প্রেসক্লাবের পাঁচবারের সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হয়ে ওঠে। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের মর্যাদা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সাহসী, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিজস্ব একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হন।
সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর ছিল সক্রিয় অংশগ্রহণ। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার থাকা—এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

তরুণ সাংবাদিকদের কাছে তিনি ছিলেন একজন আদর্শ পথপ্রদর্শক। আন্তরিকতা, সহযোগিতা এবং স্নেহ দিয়ে তিনি অনেক নতুন সাংবাদিককে পেশাগতভাবে গড়ে উঠতে সহায়তা করেছেন। সবার কাছে তিনি ছিলেন প্রিয় “হিমু ভাই”।
আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাঁর কর্মময় জীবনের আদর্শ অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com