বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, চুয়াডাঙ্গায় ফার্মেসিকে জরিমানা ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা আদর্শ ও সাহসের এক অদম্য সারথি, মোঃ হেলাল তালুকদার জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য দিনাজপুরের বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত সদস্য আটক বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ খাগড়াছড়িতে বিজিবি’র ঈদ সামগ্রী বিতরণ

ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

 

 

 

নওগাঁর ধামইরহাটে ২৫ শে মার্চ গনহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ই মার্চ ( বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রশান্ত চক্রবর্তী। সভায় দিবস দুইটি যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করার কথা তুলে ধরেন । কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ গনহত্যা দিবসে শহীদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া মহাফিল। এ ছাড়াও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে – সাথে সরকারি , আধাসরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ। কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী,মুক্তিযোদ্বা সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রা অংকন,রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন৷ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন,জনপ্রতিনিধি গন,রাজনৈতিক নেত্রী বৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যত্তিবর্গ প্রমুখ। সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে এবং গনহত্যা দিবস ও অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকার কথা সহ ২টি দিবস যথাযথ যোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com