এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি : সিটিজেন নিউজ।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ফকিরনালা গ্রামে এক মারমা গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযুক্ত মো. মিজানকে(৩৪) আটক করে বিএনপি নেতার হাতে তুলে দিয়েছে।
আজ সোমবার ২৩ মার্চ ২০২৬ দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত মো. মিজানের পিতার নাম মো. আনোয়ার হোসেন। তার বাড়ি ২নং হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাতিমুড়া এলাকার শিকদার টিলায় বলে জানা গেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধু কুয়া থেকে পানি আনতে গেলে মো. মিজান তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে অকুস্থলে গিয়ে মো. মিজানকে আটক করেছে।
পরে এলাকাবাসী অভিযুক্তকে স্থানীয় বিএনপি নেতা হাফিজুল ইসলামের কাছে হস্তান্তর করেছে।
এদিকে, ফকিরনালা গ্রামের বাসিন্দা মারমা ঐক্য পরিষদের নেতা মংমং মারমা এ ঘটনায় থানায় মামলা না দিতে স্থানীয় লোকজনকে নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।