ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব পারস্পরিক আস্থা, অভিন্ন আকাঙ্ক্ষা এবং অগ্রগতির গভীরে প্রোথিত।

জাপানকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দুই দেশের অটুট বন্ধুত্ব বিগত কয়েক দশক ধরে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। যৌথ শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য জাপানের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

গতকাল (মঙ্গলবার) ঢাকায় বাংলাদেশের জাপান দূতাবাসে জাপানের সম্রাটের জন্মদিন উপলক্ষে আয়োজিত দেশটির জাতীয় দিবসের অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের অব্যাহত সহযোগিতাকে সবসময় দৃঢ়ভাবে মূল্যায়ন করে।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ-জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। জাপান বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার হিসেবে অবকাঠামো, জ্বালানি ও সংযোগ খাতে যুগান্তকারী অবদান রেখে চলেছে।

সম্প্রতি বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।

এছাড়া, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাপানের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে একটি টেকসই সমাধানের জন্য জাপানের গঠনমূলক সম্পৃক্ততা অপরিহার্য।’

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করেছে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সুসংহত ও সম্প্রসারিত করার জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। কৃষকদেরকে সহায়তার জন্য ‘কৃষি কার্ড’ও চালু করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রমের মধ্যে রয়েছে- গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, এবং সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মিশন প্রধান, কূটনৈতিক সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার সদস্যগণ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’

আপডেট টাইম : ০২:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬