শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮ ৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার হাম রোগের চিকিৎসার খোঁজ নিতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনকে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা ‎ টাঙ্গাইলে তেল মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে : হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু কুসিকের পরিচ্ছন্নতা অভিযান রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৪ ভারতের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

কুসিকের পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক হিসেবে গড়ে তুলতে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এর উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার সকালে নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কে ১০ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ডে একযোগে কার্যক্রম চালানো হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মশা নিধন, বর্জ্য অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নগর উন্নয়ন ও পরিবেশগত মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আধুনিক ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মহানগর বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়ছার, জেলা যুবদলের আহ্বায়ক আনোরুল হক, যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, বিএনপির নেতা সাজ্জাদুল কবির সাজ্জাদ, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা উপস্থিত ছিলেন। এছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com