ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জ্বালানি সংকট নিরসন ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে  ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ কীভাবে এআইআইবি’র সাথে সহযোগিতা করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এই সংকট কেবল বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে অর্থনীতিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, এই চাপ মোকাবিলায় বাজেট সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে এবং এআইআইবি বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে। এমনকি এআইআইবি জলবায়ু-সম্পর্কিত প্রকল্পেও বাংলাদেশকে সহায়তা করবে। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, বৈদ্যুতিক যান এবং জলবায়ু-কেন্দ্রিক অন্যান্য উদ্যোগের সাথে যুক্ত প্রকল্পসমূহ।

জ্বালানি ইস্যুগুলোও এই উদ্যোগগুলোর সাথে জড়িত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে, যদি দেশের ২০ থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদন করা সম্ভব হয়, তবে জ্বালানি সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে এই লক্ষ্য অর্জনেও এআইআইবি বাংলাদেশকে সহায়তা করতে সম্মত হয়েছে।

এআইআইবি দেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পেও সহায়তা প্রদান করবে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬