ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

গতকাল (রোববার, ৪ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার এবং সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

তিনি জানান, আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোরবানির ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সময়সীমা সমন্বয় করা যেতে পারে।

তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানসমূহ ইতোমধ্যে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তসমূহ মেনে চলার আশ্বাস দেন। একই সঙ্গে তারা সরকারের কাছে কয়েকটি সুপারিশ ও দাবি উপস্থাপন করেন। মন্ত্রী এসব দাবি নিয়ে আলোচনার আশ্বাস দেন এবং সাময়িক সময়ের জন্য সরকারের উদ্যোগে সহযোগিতা করার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর

আপডেট টাইম : ১২:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬