ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন প্রত্যেক আহত শ্রমিকের হাতে ১ লাখ টাকা আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’-এর তহবিল থেকে এই জরুরি সহায়তা প্রদান করা হয়। আজ প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক মো. আশিফ ও মো. জিসানের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।

চেক হস্তান্তরকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার সবসময় শ্রমজীবী মানুষের পাশে রয়েছে। অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকার এই অসহায় পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে।’

ঘটনার বিচার নিশ্চিতকরণে মন্ত্রী আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যদি কারো অবহেলা বা দোষ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. রেজাউল করিম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের

আপডেট টাইম : ০৬:৫০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬