মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ হাতিয়ায় ২৪/৭ অক্সিজেন সেবা ও হোম ডেলিভারি চালু করল ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’ মাদকমুক্ত, বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে সরকারের একটি চ্যালেঞ্জ : পার্বত্য মন্ত্রী তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ : ইরানি গণমাধ্যম মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি দিনাজপুরের ঐতিহ্যবাহি ৫টি দিঘী কালের সাক্ষী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইউএনএফপি’র কর্মসূচি সফল করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার আহ্বান মধ্যপ্রাচ্যের যুদ্ধে ফিলিপাইনের আরও এক নাগরিক নিহত পাহাড় ও সমতলের সমান উন্নয়নে দেশ এগিয়ে যাবে — মন্ত্রী দীপেন দেওয়ান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো : ইসরাইল-ইরান-পাল্টাপাল্টি হামলা

ইরানের রাজধানী তেহরান ও পাশের শহর কারাজের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। একই সময়ে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলা চালাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ফার্স ও মেহের টেলিগ্রামে জানায়, ‘কিছুক্ষণ আগে তেহরান ও কারাজের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’ প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথাও জানিয়েছে ইসরাইলি বাহিনী।

-সৌদিতে ক্ষেপণাস্ত্র ভূপাতিত-

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিদ্যুৎ স্থাপনার কাছে পড়ে।

-ইরাকি কুর্দিস্তানে নিহত দুই-

ইরান থেকে আসা একটি ড্রোন ইরাকি কুর্দিস্তানে একটি বাড়িতে আছড়ে পড়ে এক দম্পতির মৃত্যু ঘটিয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এএফপি’র এক সাংবাদিক জানান, এ ছাড়া উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জিহাদবিরোধী জোটের উপদেষ্টারা অবস্থান করছেন।

একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানায়, এর কয়েক ঘণ্টা আগে, ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট লক্ষ্য করে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

-‘অহংকারী বক্তব্য’ নিয়ে ইরানের প্রতিক্রিয়া-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি পুনর্ব্যক্ত করার পর ইরানি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এসব ‘রূঢ় ও অহংকারী বক্তব্য’ তাদের পদক্ষেপে কোনো প্রভাব ফেলছে না।

-ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের-

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি বুধবার গ্রিনীচ মান সময় ০০০০ টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে ‘এক রাতেই পুরো দেশ ধ্বংস করা হতে পারে, আর সেই রাতটি হতে পারে আগামী রাত।’

তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে যাবে, আগুনে পুড়বে, বিস্ফোরিত হবে এবং আর কখনো ব্যবহারযোগ্য থাকবে না।’ একই হুমকি দেশটির সেতুগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানান তিনি।

‘পূর্ণ ধ্বংস হবে ১২টার মধ্যে ( গ্রিনীচ মান সময়০৪০০ টা)। আর আমরা চাইলে তা চার ঘণ্টার মধ্যেই করা সম্ভব,’ বলেন ট্রাম্প।

-মার্কিন সেনা উদ্ধারের বিস্তারিত-

ইরানের আকাশে ভূপাতিত হওয়া দুই মার্কিন বিমানের পাইলট উদ্ধারে উচ্চঝুঁকির অভিযানের বিস্তারিত জানিয়েছেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, এ অভিযানে ১৭০টির বেশি বিমান ও শত শত সেনা সদস্য অংশ নেয়।

শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন বলেন, ‘এই দুই অভিযান আমাদের সেনাসদস্যদের প্রতি জাতির সবচেয়ে পবিত্র দায়িত্বের প্রতিফলন। আমরা কাউকে পেছনে ফেলে আসি না।’

-যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান-

মধ্যস্থতাকারী দেশগুলোর প্রস্তাবিত যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরান—উভয়েই প্রত্যাখ্যান করেছে। তবে ট্রাম্প এটিকে ‘গুরুত্বপূর্ণ প্রস্তাব’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও যথেষ্ট নয়, তবে খুবই গুরুত্বপূর্ণ।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রস্তাবে ১০টি অপ্রকাশিত ধারা ছিল। তবে তেহরান যুদ্ধবিরতি নাকচ করে সংঘাতের চূড়ান্ত সমাপ্তির ওপর জোর দিয়েছে।

-অবকাঠামোতে হামলার হুমকির নিন্দা- আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধান মিরিয়ানা স্পোলজারিচ সতর্ক করে বলেছেন যে, ‘অপরিহার্য বেসামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ইচ্ছাকৃত হুমকি যেন যুদ্ধক্ষেত্রে নতুন স্বাভাবিকতায় পরিণত না হয়।’

তিনি বলেন, ‘সীমাহীন যুদ্ধ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে তিনি ‘চিন্তিত নন।’ তার মতে, ‘পারমাণবিক অস্ত্রধারী ইরান আরও খারাপ পরিস্থিতি তৈরি করবে।’

-তেহরানের বিমানবন্দরে হামলা-

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা তেহরানের তিনটি বিমানবন্দরে হামলা চালিয়েছে। এতে ইরানের কয়েকটি বিমান ও হেলিকপ্টার লক্ষ্যবস্তু করা হয়।

তাদের দাবি, ইরানের বিমানবাহিনী ও বিপ্লবী গার্ডের বিমান সক্ষমতা দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে।

-গ্যাস স্থাপনায় আঘাত-

ইসরাইল জানায়, তারা ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্সের সঙ্গে যুক্ত।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, স্থাপনাটি ‘ধ্বংস করা হয়েছে’ এবং তার দেশ ‘বিপ্লবী গার্ডের অর্থের উৎস পদ্ধতিগতভাবে ধ্বংস করছে।’

এ ছাড়া ইরানের শিরাজ শহরের কাছে আরেকটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

-আইএইএ’র সতর্কবার্তা-

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ’র প্রধান সতর্ক করে বলেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলা ‘পারমাণবিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে এবং তা বন্ধ হওয়া জরুরি।’

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, সাম্প্রতিক এক হামলা কেন্দ্রটির সীমানা থেকে মাত্র ৭৫ মিটার দূরে আঘাত হেনেছে।

-ইরানের গোয়েন্দা প্রধান নিহত-

ইরান জানায়, ভোরে ইসরাইলের এক হামলায় দেশটির বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হয়েছেন।

এর জবাবে ‘বড় ধরনের প্রতিশোধমূলক হামলার’ হুমকি দিয়েছে গার্ড বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com