মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

 বিনোদন প্রতিবেদক: এবারের ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল। ইতালির রাজধানী রোম-এর একটি প্রেক্ষাগৃহে ৬ এপ্রিল সিনেমাটি মুক্তি পেয়েছে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, রোমে মুক্তির প্রথমদিনেও দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা।

‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রোমান্টিক থ্রিলার গল্পের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তার নায়িকা হিসেবে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

এদিকে মুক্তির প্রথম দুই সপ্তাহ কেবল মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শনের পর তৃতীয় সপ্তাহে এসে ছবিটি দেশের বেশকিছু সিঙ্গেল স্ক্রিন হলেও মুক্তি পেয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও দর্শকের প্রতিক্রিয়া নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকের কাছে ধীরে হলেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শক সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পায়নি অনেকেই। ফলে এখনো দর্শকের চাপ রয়েছে।

তৃতীয় সপ্তাহে এসেও এ সিনেমা অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও এটি বড় সাড়া পাবে বলে আমার বিশ্বাস। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক যে ধরনের সিনেমা দেখে আনন্দ পায়, তার সবই এতে রয়েছে।’

সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণের পর ‘রাক্ষস’ মেহেদী হাসান হৃদয়ের নির্মিত দ্বিতীয় সিনেমা। প্রথম ছবির মতো এবারও দর্শকদের থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও ভারতের মুম্বাইয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com