ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সমাজসেবা অধিদপ্তরের অফিস কমপ্লেক্স ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার সকালে পরিদর্শনের সময় তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন।

একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘সারভাইবার-সেন্টারড জিবিভি কেইস ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (টি ও টি) কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।

মন্ত্রী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

তিনি সমাজের বাস্তব চাহিদা এবং সময়ের সঙ্গে সংগতিপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগানো এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।

পরে, মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ’ (সিএসপিবি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পরিচালিত শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হেল্পলাইনে আসা কলের সংখ্যা, কলের ধরন এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত হন।

তিনি হেল্পলাইনের প্রতিবেদন ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সফটওয়্যার আপগ্রেড করার নির্দেশ দেন।

এর মাধ্যমে সেবাগ্রহীতার তথ্য ও সেবার বিবরণ, বিভাগ, জেলা ও উপজেলাভিত্তিক উপস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  শাহ মোহাম্মদ মাহবুব এবং অধিদপ্তরের অন্যান্য পরিচালকবৃন্দ, সিএসবিপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

আপডেট টাইম : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬