ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে।

তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদের মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী জাতীয় কবির সিলেট সফরের শতবর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশের নজরুল প্রেমী সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সাহিত্য সংসদ অনন্য অবদান রেখে চলেছেন। সংসদের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্যে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মন্ত্রী বলেন, সাহিত্য সংসদের বর্তমান বাণিজ্যিক ভবনকে বহুতল ভবনে রূপান্তরিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্যসচিব রায়হান হোসেন খান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে

আপডেট টাইম : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬