ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

শিক্ষায় নতুন উদ্যোগ : পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস শুরু ভিকারুননিসায়

নিজস্ব প্রতিবেদক: শিক্ষায় নতুন উদ্যোগ হিসেবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে ‘হাইব্রিড ক্লাস’ পদ্ধতি চালু হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং সম্ভাব্য যে কোনো দুর্যোগ বা আপদকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার লক্ষ্যে আজ থেকে সপ্তাহে তিন দিন সশরীরে ও তিন দিন অনলাইন ক্লাস শুরু হয়েছে। করোনা-পরবর্তী সময়ে অনলাইন শিক্ষায় এই আংশিক প্রত্যাবর্তনকে নতুন বাস্তবতায় অভিযোজনের অংশ হিসেবে দেখছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।

রোববার (১২ এপ্রিল) থেকে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস নেওয়ার এ পদ্ধতি শুরু হয়েছে।

এর আগে, গতকাল শনিবার (১১ এপ্রিল) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনলাইন ক্লাসের রুটিন এবং ক্লাসে অংশগ্রহণের লিংক সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, এটি পরীক্ষামূলকভাবে শুরু করা হচ্ছে। প্রথম দিনে শিক্ষকরা কলেজ সেকশনে থেকেই অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করবেন। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় এ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার আগে, গত বৃহস্পতিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চালুর পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এই ব্যবস্থা আপাতত শুধু ঢাকা মহানগর এলাকার কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এটি সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক নয়।

তিনি আরও বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন এবং ওয়াইফাইসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।

করোনা মহামারির পর দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও অনলাইন ক্লাস চালু হলো৷ চলতি সপ্তাহেই ঢাকার আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানেও অনলাইন ক্লাস চালুর সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার

শিক্ষায় নতুন উদ্যোগ : পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস শুরু ভিকারুননিসায়

আপডেট টাইম : ১২:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬