ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ বইমেলা ২০২৬’- এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এ বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

সভায় শহিদুল ইসলাম বলেন, আবু সাঈদ যে স্বপ্ন দেখে জীবন দিয়েছে, সে স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আর সেই স্বপ্ন  বাস্তবায়ন করতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের মূল হাতিয়ার হচ্ছে বই।

বিশ্ববিদ্যালয়কে একটি উন্মুক্ত দ্বার হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সবদিকে নিজেদের বিকাশের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, বইমেলা আলোকিত মানুষ গড়ার একটি মাধ্যম। এটি একটি সর্বজনীন উৎসব। উত্তরবঙ্গের মানুষের মাঝে বই পড়ার প্রতি যে আগ্রহ ও উদ্দীপনা আমরা দেখেছি, তা সত্যিই আশাব্যঞ্জক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই আয়োজনগুলো করছি। শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিটিজে সম্পৃক্ত থাকা জরুরি। শিক্ষার্থীরা যত বেশি এসব কার্যক্রমে যুক্ত হবে, তাদের জ্ঞানের পরিধি তত বাড়বে।

উপাচার্য আরো বলেন, ভবিষ্যতে আমরা এই বইমেলার পরিসর আরো বড় করতে চাই।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬ এর আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান ।

এতে আরো বক্তব্য রাখেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন, ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং প্রিমিয়াম ফ্রুটস-এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ আল সাগর।

সমাপনী দিনে গ্রন্থ পর্যালোচনা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ থেকে ১৫ এপ্রিল চার দিনব্যাপী এই বইমেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬