ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি ধামইরহাট গৃহবধূকে হত্যার পরে আগুনে পুড়ে মামলার তদন্তে আসামি গ্রেফতার সরকার অর্থপাচারকারীদের পক্ষে অবস্থান ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বানচাল করে দিয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুশিয়ারি – শেখ নাছির উদ্দীন

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ছায়ানট সভাপতি সারওয়ার আলী বলেছেন, সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়। বাঙালি যেন শঙ্কামুক্ত জীবনযাপন করে। সবাই যেন নির্ভয়ে গাইতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ বরণে ছায়ানটের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  তিনি আরও বলেন, কিছু শক্তি বাংলার ঐতিহ্যবাহী গানকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তিনি চান, সমাজে এমন পরিবেশ থাকুক যেখানে সবাই ভয়হীনভাবে গান গাইতে ও মত প্রকাশ করতে পারে।

অতীতের বিভিন্ন সহিংস ঘটনার কথাও উল্লেখ করেন তিনি—যেমন ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ এবং বাউলশিল্পীদের ওপর হামলা। একই সঙ্গে তিনি ২০০১ সালে রমনার বটমূলে ঘটে যাওয়া ঘটনাকেও স্মরণ করেন।

সারওয়ার আলী বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের কারণে পৃথিবী অস্থির হয়ে উঠেছে। তিনি স্বদেশে শান্তি, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংস্কৃতির নিরাপদ চর্চার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরু হয় ভোরে এবং জাতীয় সংগীতের মাধ্যমে সকাল সাড়ে ৮টার দিকে তা শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

আপডেট টাইম : ০৯:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬