ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ; সতর্কতার আহ্বান

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেইজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি  ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু পেইজ ও গ্রুপে বিভিন্ন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকার এ ধরনের কোনো ফেসবুক পেইজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এসবের কার্যক্রম সম্পর্কেও অবগত নন। তিনি কেবল তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেইজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাধারণ জনগণকে এসব ভুয়া পেইজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া কিংবা কোনো ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকে, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

ইতোমধ্যে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ; সতর্কতার আহ্বান

আপডেট টাইম : ১২:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬