ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়েছে। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাইকার কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা মিস সায়েরি মুটোয়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সয়দা রোযানা রশীদ, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, ফিনটেক, পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উন্নয়ন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণাই আগামী দিনের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই সময়ের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণাকেন্দ্রিক কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে।

উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব শুধু পাঠদান নয়, গবেষণার মাধ্যমে দেশ, সমাজ ও শিল্পখাতের উন্নয়নে কার্যকর অবদান রাখা।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও মানসম্মত গবেষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দিনে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৮:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬