ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

আজ সন্ধ্যা থেকে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে দেশ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি আজ সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রানাইজশেন) শুরু করে। বর্তমানে এটি ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। এই অতিরিক্ত বিদ্যুৎ সার্বিক উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে।

বিপিডিবির কর্মকর্তারা আরও জানান, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে।

আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, যেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট টাইম : ১১:০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬