বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: টার্কিশ খাবার মেনেমেন। এটি দেখতেই কেবল সুন্দর নয়, খেতেও দারুণ সুস্বাদু। এখানেই শেষ নয়, ডিম ও অন্যান্য পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি করা হয় বলে এটি শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি মেটাতে কাজ করে। তুরস্কের মানুষেরা সাধারণত সকালের নাস্তায় এই খাবারটি রাখেন। সুস্বাদু এই ডিশ তৈরি করা মোটেও কঠিন কিছু নয়।চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে: 

ডিম- ৩টি

মাখন- ১ টেবিল

অলিভ অয়েল- ১ টেবিল

টমেটো- ২টি

পেঁয়াজ- ১টি

ক্যাপসিকাম- ১টি

কাঁচা মরিচ- স্বাদ অনুযায়ী

লবণ, গোলমরিচ গুঁড়া ও চিলি ফ্লেকস- পরিমাণমতো

ধনিয়াপাতা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:  রান্নার প্যানে অলিভ অয়েল ও মাখন গরম করে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা মরিচ ভেজে নিন। এরপর তাতে কুচি করা টমেটো দিয়ে ঘন সসের মতো না হওয়া পর্যন্ত রান্না করুন। এবার দিয়ে দিন লবণ, গোলমরিচ ও চিলি ফ্লেকস। আঁচ কমিয়ে ডিমগুলো মিশ্রণের উপর ঢেলে দিন। চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে। ডিম খুব বেশি শক্ত হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে নিন। উপরে ধনিয়াপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com