ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মীর ইমরান মাহমুদ তালা, সাতক্ষীরা :
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।
সোমবার (২২ জুন) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষিসম্প্রসারণ কর্মকর্তা হাজিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক সহ কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক ও সর্বসাধারণের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টির চাহিদা পূরণ, মেধা বিকাশ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফল চাষের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বারো মাস ফল উৎপাদন ও তা সংরক্ষণের ওপর জোর দেন তারা। ৩ দিনব্যাপী এই মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ফলের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

পরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ/ফলদ চারা, সার ও অন্যান্য উপকরণ উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

উপকরণ বিতরণকালে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে কৃষকদের সার্বিক সহযোগিতা ও দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেল গাছের চারা ও প্রয়োজনীয় সারসহ অন্যান্য সহযোগী উপকরণ বিতরণ করা হয়, যা গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬