ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

এমপিওভুক্ত শিক্ষক একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি একইসঙ্গে এমপিও সুবিধা ও জনপ্রতিনিধির সম্মানী ভাতা একসঙ্গে গ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি মাউশি’র জারি করা এক আদেশে একথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, এমপিও নীতিমালা অনুযায়ী একজন এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীর একই সময়ে দুটি লাভজনক পদ থেকে আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ নেই।

ফলে তাঁকে এমপিও বেতন-ভাতা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা সদস্য হিসেবে প্রাপ্য সম্মানী যে কোনো একটি বেছে নিতে হবে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো এক আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সামনে আসে।

আবেদনে বলা হয়, বগুড়া জেলার আদমদিঘী উপজেলার আদমদিঘী ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি চেয়ারম্যান হিসেবে সম্মানী ভাতা পাওয়ার বিষয়ে আইনি ব্যাখ্যা চেয়েছিলেন।

বিষয়টি পর্যালোচনার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আইন শাখার মতামত গ্রহণ করে।

অধিদপ্তরের আইন উপদেষ্টা লিখিত মতামতে উল্লেখ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি একই সময়ে এমপিও সুবিধা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্মানী-দুই ধরনের আর্থিক সুবিধা একসঙ্গে গ্রহণ করতে পারবেন না।

তিনি হয় এমপিও গ্রহণ করবেন, অথবা চেয়ারম্যান হিসেবে প্রাপ্য সম্মানী গ্রহণ করবেন।

আইন শাখার এ মতামতের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, জাহিদুর রহমান যদি এমপিও সুবিধা গ্রহণ অব্যাহত রাখেন, তাহলে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কোনো সম্মানী ভাতা গ্রহণ করতে পারবেন না।

একইভাবে চেয়ারম্যানের সম্মানী গ্রহণ করতে চাইলে তাঁকে এমপিও সুবিধা ত্যাগ করতে হবে।

অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এ নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আইনগত মতামতের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি কর্মকর্তারা জানান, এ স্পষ্টীকরণের ফলে ভবিষ্যতে এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি হলে তাঁদের আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে বিদ্যমান আইনি অবস্থান আরও পরিষ্কার হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

এমপিওভুক্ত শিক্ষক একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না

আপডেট টাইম : ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬